jump to navigation

উবুন্টুতে গ্রামীণফোন ইন্টারনেট সংযোগ মে 11, 2008

Posted by আলোকিত in উবুন্টু লিনাক্স.
Tags: , , , , , , , , , , ,
trackback

গ্রামীনফোন এজ-এর সাহায্যে দিনদিন অনেক মানুষই ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। তাদের অনেকেই এখন উবুন্টুতে গ্রামীনফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে চান। এই লেখাটি লেখা হয়েছে যাতে তারা সহজেই গ্রামীনফোনের এজ ইন্টারনেট সংযোগ চালু করতে পারেন।

গ্রামীনফোন এজ চালু করার জন্য প্রথমে  এই লিঙ্ক থেকে নোম পিপিপি(Gnome PPP) সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন(উবুন্টু রিপোজিটরিতে নোম পিপিপির মূল সংস্করণে কিছু সমস্যা আছে, এই ভার্সনে সমস্যাটি ঠিক করা হয়েছে)। এরপর উবুন্টুতে বুট করে ডাউনলোডকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল প্যাকেজ বাটনে ক্লিক করুন। এরপর আপনার এজ মডেম/এজ, জিপিআরএস সমর্থিত হ্যান্ডসেট ইউএসবি কেবল দিয়ে সংযুক্ত করুন।

এবার উবুন্টুর Applications>>Internet মেনু থেকে Gnome PPP চালু করুন। Setup মেনু থেকে মডেম অংশের Detect বাটনে ক্লিক করে দেখুন মডেম খুঁজে পায় কিনা**… খুঁজে পেলে INIT Strings মেনুতে গিয়ে INIT 2 তে ডাবল ক্লিক করে at+cgdcont=,,”gpinternet” লিখে Enter চাপুন এবং উইন্ডোটি বন্ধ করুন…
http://i200.photobucket.com/albums/aa36/unknown300990/Forum/InitStrings.jpg

এরপর Options মেনু থেকে নিচের ছবির মত অপশনগুলো নির্বাচন করুন…
http://i200.photobucket.com/albums/aa36/unknown300990/Forum/PPPOptions.jpg

এবার Setup উইন্ডোটি বন্ধ করে দিন। ইউজারনেম এবং পাসওয়ার্ড উভয় ঘরেই gp লিখে এবং ফোন নম্বর এর ঘরে *99***1# লিখে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই মডেমটি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যাবে এবং ইন্টারনেট ব্রাউজসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবেন।

**ডিটেক্ট অপশন থেকে মডেম খুঁজে না পেলে মডেমের ড্রাইভার আলাদাভাবে ইন্সটল করে নিতে হবে। ড্রাইভারের জন্য মডেমের কোম্পানী এবং মডেল নম্বর লিখে গুগলে অনুসন্ধান করুন, উদাহরণ: nokia 3110c modem driver for ubuntu

সহায়তায়: শাহরিয়ার তারিক, উবুন্টু বাংলাদেশ

মন্তব্য»

1. মনির - নভেম্বর 4, 2008

আমি এখানে দেখানো পদ্ধতি অনুসরন করে দেখেছি কিন্তু কন লাভ হই নাই।
আমার সেট নকিয়া ৫৩১০

কানেক্ট করতে পারলেঅ সাথেই দিসকানেক্ত হএ জাই

সেট এ দেখাই subscribe to packet data first.
আমি wvdial দিএও চেস্তা করেছি।
কিন্তু কন লাভা হই নাই।
আশা করি সাহাজ্জ করবেন

2. আলোকিত - সেপ্টেম্বর 20, 2009

এখন উবুন্টুতে মডেম বা হ্যান্ডসেট লাগানোর পর স্বয়ংক্রিয়ভাবেই একটি কানেকশন কনফিগারেশন উইন্ডো প্রদর্শিত হয়। সেখান থেকে সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে খুব সহজেই এজ ইন্টারনেট সক্রিয় করতে পারবেন।